চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে শিশু হত্যায় এক জনের মৃত্যুদণ্ড

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:১০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু জুয়েল হত্যা মামলায় আব্দুর রহিম নামের একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এ রায় দেন।

আদলতে আসামীর উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামে ২০১৬ সালের ১৮ নভেম্বর রাতে ধর্মসভাস্থলের পাশেই শিশু জুয়েলের বাবা শহিদুর রহমান ও মাতা রোজিনা বেগম চায়ের দোকান দেন।

চায়ের দোকানে থাকা শিশু জুয়েল রাত সাড়ে ১০টার দিকে দোকান থেকে চলে যায়। পরে রাত ১টার দিকে ধর্মসভা শেষ হলেও জুয়েল ফিরে না আসায় তার পিতা-মাতা ও এলাকাবাসী বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পিচুরিয়া গ্রামের গোরস্থানের দক্ষিণ পাশের ধান ক্ষেত থেকে জুয়েলের চোখ উপড়ে ফেলানো এবং রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে অজ্ঞাতনামা আসামী করে জুয়েলের মা রোজিনা বেগম টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ৪ জানুয়ারি ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আব্দুর রহিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ হামিদুল ইসলামের কাছে শিশু জুয়েল হত্যার ঘটনার বিবরণ তুলে ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

Reneta

স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আব্দুর রহিম বলেন, জুয়েল হাসানের মায়ের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। জুয়েল সব সময় মায়ের কাছাকাছি থাকতো। যার ফলে পরকীয়া সম্পর্কে সমস্যা সৃষ্টি হওয়ায় রোজিনা বেগমের অজান্তেই শিশু জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করে সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT