চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ভাড়াটিয়াকে পেটানোর ঘটনায় আটক ৪

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৪২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে বাসার ভাড়া দিতে দেরি হওয়ায় অসহায় মধ্যবয়সী নারী খুশি বেগমকে বেধড়ক পেটানোর ঘটনায় মুলহোতা রনিসহ চার জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের শিমুলতলী বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, রনি, তার ভাই রুবেল, বোন চাদনী, রনির স্ত্রী শিউলী।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খুশি বেগমের লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিকভাবে শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল শহরের শিমুলতলী মান্নান উকিলের বাসায় খুশি বেগম, সাজেদা বেগমসহ চার মহিলা বাসা ভাড়া করে থাকতেন। গত তিন মাস আগে সাজেদা বেগমসহ দুজন পালিয়ে যায়। পরে খুশি বেগমের বাসা ভাড়া দিতে কষ্ট হওয়ায় মান্নান উকিলের বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। গত মাসে বাসা ছেড়ে দেওয়ার সময় খুশি বেগমের কাছে বাসা ভাড়া দাবি করেন রনি। তিন হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করেন খুশি। বাকি এক হাজার টাকার পরিবর্তে খুশি বেগমের টিভি রেখে দেন রনি। টাকা দিয়ে টিভি নেওয়ার কথা জানায় খুশিকে।

গত মঙ্গলবার খুশি বেগম রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাড়ার অবশিষ্ট টাকা দাবি করেন রনি। টাকা দিতে না পারায় রনি, তার ভাই রুবেল, বোন চাদনী, রনির স্ত্রী শিউলী তাকে চুল ধরে টেনে ছেছড়ে তাদের বাসায় নিয়ে যায়। কক্ষের দরজা বন্ধ করে খুশি বেগমের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটানো হয়।

এসময় খুশি বেগমের কাছে থাকা দুই হাজার টাকা ও দুটি কানের দুল খুলে নেন রনির পরিবারের সদস্যরা। পরে খুশি বেগম কাঁদতে কাঁদতে থানায় অভিযোগ করতে গেলে তাকে হাসপাতালে চিকিৎসার সনদ আনতে পাঠায়। হাসপাতাল থেকে খুশি বেগম সনদ আনার সময় তার হাতে থাকা সনদ ছিনিয়ে নেয় রনিসহ ৭/৮ জন লোক। তারপরও কৌশলে হাসপাতালের নার্সের সহযোগিতায় কিছু ঔষধ লিখে নিয়ে চলে আসেন।

Reneta

পরে বুধবার টাঙ্গাইল মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নয়, ঘোষণা ইরানের

এপ্রিল ২০, ২০২৬

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT