চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে দুই জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:১১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দুই জঙ্গির মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

এর আগে র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, নিহত দুই জঙ্গির নাম আতিকুর রহমান ও সাগর হোসেন। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান। তার বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। আর সাগর একই উপজেলার ইউসুবপুরের জুনায়েদ হোসেনের ছেলে।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই অভিযান চালানো হয়। র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য মতে, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটিতে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। ভেতরে ঢোকার পর এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করতে গেলে ধস্তাধস্তি হয়।

এ সময় অন্য জঙ্গি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন জঙ্গি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে বেলা দেড়টার দিকে বোমা বিশেষজ্ঞ দলকে নিয়ে ভেতরে ঢোকে র‌্যাবের দল। এরপর তারা লাশ দুটি বের করে নিয়ে আসে। ঘর থেকে ১ পিস্তল, ১ রিভলবার, ১০টি চাপাতি, ২টি ছুরি/ডেগার, ২টি ল্যাপটপ ও ৬৪ হাজার ৯৬২ টাকা উদ্ধার হয়েছে।

ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজাহার আলী বলেন, ছাত্র পরিচয়ে গত ২৭ সেপ্টেম্বর তারা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেয়। এ সময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাওয়া হলে বলেছিল দু-এক দিনের মধ্যে দিয়ে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT