বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। ফলে ফিল্ডিং করছে তামিম-গেইলরা।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত রংপুরের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ৩ রান।
প্রথম দেখায় রংপুর রাইডার্স ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল চিটাগং ভাইকিংসকে।
৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চিটাগং ভাইকিংস রয়েছে চতুর্থ স্থানে।
আজ জয় পেলে পয়েন্ট টেবিলে উভয় দলেরই উন্নতি হওয়ার সুযোগ রয়েছে।






![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)

