চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়াবর্ধনের বিশ্বাস শ্রীলঙ্কার ‘ভীতি’ কমবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই উন্মুক্ত ও জমজমাট করে তুলেছে। টুর্নামেন্টের শুরু থেকে ধুঁকতে থাকা লঙ্কানরা আগামী ম্যাচগুলোতে আত্মবিশ্বাসের এই রসদ নিয়ে নির্ভীক ক্রিকেট খেলতে পারবে বলেই বিশ্বাস মাহেলা জয়াবর্ধনের।

শুক্রবার হেডিংলিতে লো-স্কোরিং ম্যাচে লাসিথ মালিঙ্গার বোলিং নৈপুণ্যে ২০ রানে জয় পায় শ্রীলঙ্কা। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মালিঙ্গা।

প্রথম পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়ায় শ্রীলঙ্কা অনেকটাই কোণঠাসা ছিল। যে কারণে দলের মধ্যে কিছুটা ভীতি কাজ করছিল বলে মনে হয়েছে মাহেলার। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সেই ভয় কেটে যাবে বলেই মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। পরে আফগানিস্তানের বিপক্ষে হারতে হারতে নাটকীয় জয় পায় ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে অস্ট্রেলিয়ার কাছে লঙ্কানদের হার ৮৭ রানের। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই ম্যাচ থেকে মূল্যবান দুই পয়েন্ট পেয়েছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় দলের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনবে বলে বিশ্বাস জয়াবর্ধনের, ‘আমি মনে করি এই ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে তাদের। তারা বিশ্বের সেরা দলগুলোর একটিকে পরাজিত করেছে। তাদের এখন নিজেদের প্রতি বিশ্বাস জন্মানো উচিত। একটা সময় মনে হতো তারা কিছুটা ভয় নিয়ে খেলছে, যে কারণে নিজেদের ঠিকমতো মেলে ধরতে পারছিল না। এই জয় সেটির পরিবর্তন ঘটাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়াবর্ধনেবিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT