চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় বাংলা স্লোগান মানেই বঙ্গবন্ধুর আদর্শ নয়: আসাদুজ্জামান নূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা হয় না বলে বলে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা যখন ধর্মগ্রন্থ পড়ি দেখা যায় যে, অধিকাংশ মানুষই না বুঝে ধর্মগ্রন্থ পড়ি। আমরা যদি আজকে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, এটাও না বুঝেই বলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললেই কিন্তু যথেষ্ট হয় না বিষয়টা।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনার দর্শন: নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ‘হাসুমণির পাঠশালা’ নামক একটি সংগঠন।

সংস্কৃতিমন্ত্রী বলেন: আগে জানতে হবে যে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া একটি ছেলে কীভাবে বঙ্গবন্ধু হয়ে জাতির পিতা হয়ে উঠলেন। এটা শুধু জানলেই হবে না, হৃদয়ের গভীরে সেটা ধারণও করতে হবে। চিন্তা করে দেখতে হবে যে এই মানুষটি কতবার জেলে গেছেন, পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। পরিবারের সঙ্গে তার কোন সম্পর্কই ছিল না। হয় তিনি জেলে, না হলে বাংলাদেশের মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে সংঘবদ্ধ করছেন। মাথার ওপরে ফাঁসির দড়ি, আগরতলা মামলা, একাত্তরে তাকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হলো, কারাগারের পাশে কবর খুঁড়ে রাখা হলো। কিন্তু বঙ্গবন্ধু বলেছেন, তোমরা যদি আমাকে হত্যা কর, তাহলে আমার লাশটা বাংলাদেশে পৌছে দিও।

‘‘বঙ্গবন্ধুর এই যে সাহস এবং সততা। এই সাহস এবং সততাকে আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে না পারি, তাহলে শুধু স্লোগান দিয়েই কিন্তু হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছ থেকে দেখা মন্ত্রী বলেন: শেখ হাসিনাকে আমি অনেক সময় বলি তিনি একজন ‘নিঃসঙ্গ যোদ্ধা’। দৈনিক তিনি ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন।

Reneta

শুধু রাষ্ট্র পরিচালনা নয়, সব ক্ষেত্রে শেখ হাসিনার সক্ষমতার দৃষ্টান্ত তুলে ধরে আসাদুজ্জামান নূর বলেন: শেখ হাসিনার সবক্ষেত্রে এ সফলতার মূলে রয়েছে মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা। মানুষকে তিনি হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন।

মূল আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন: শেখ হাসিনার উন্নয়ন দর্শন হচ্ছে সাধারণ মানুষের উন্নয়ন। তিনি সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে বাস্তবতার সমন্বয় ঘটাতে পেরেছেন। আর তার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের মূলে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তার ছাপ। বঙ্গবন্ধু যেমন মানুষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন, তার কন্যাও তেমনি মানুষকে ভালোবাসেন।

নীতি-নৈতিকতায় যদি তরুণ প্রজন্ম অবিচল থাকে তবে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ড. আরেফিন সিদ্দিক।

আয়োজক সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে গত মাসের ১২ তারিখে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ওপর আলোকপাত করে আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শহীদ সন্তান তৌহিদ রেজানূর, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ প্রমুখ।

তরুণ প্রজন্মকে সততা ও সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে মাদক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরজয় বঙ্গবন্ধুজয় বাংলাজাতীয় প্রেসক্লাবপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসংস্কৃতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতেও ভারতের দাপুটে শুরু

পরবর্তী

বইমেলায় দুই খণ্ডে শেখ হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ

পরবর্তী

বইমেলায় দুই খণ্ডে শেখ হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ

শুরুর হার ‘তাতিয়ে দিয়েছিল’ লঙ্কানদের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT