চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতকে ছাড়াই নির্বাচনে যাওয়ার ইঙ্গিত বিএনপির

সোমা ইসলামসোমা ইসলাম
৪:৪৪ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

জোটের শরিক হলেও জামায়াতকে বাইরে রেখে আগামী নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, গণতন্ত্র উদ্ধারে জামায়াতসহ অনেক রাজনৈতিক দল সহযোগী হলেও ভোটের মাঠে জামায়াতকে জোটে প্রয়োজন হবে কিনা সেই সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।

এই সময়ের জাতীয় রাজনীতির প্রধান বিষয় নির্বাচন কমিশন হলেও আগামীর রাজনীতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। তার আগে দলগুলোর ভেতরে এখন চলছে নির্বাচনী মিত্র নিয়ে হিসাব-নিকাশ। বিএনপিসহ ২০ দলীয় জোটের দ্বিতীয় প্রধান শক্তি জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের দল হিসেবে নিবন্ধন হারাবার পর উচ্চ আদালতের নির্দেশে সর্বশেষ হারিয়েছে নির্বাচনী প্রতীক।

২০১১’র পর থেকে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয় একরকম জনশূন্য। পাহারাদার ছাড়া কারো যাতায়াত নেই বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

সব মিলিয়ে এরকম পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে বিএনপির ভবিষ্যতের নির্বাচনী সর্ম্পক কোথায় গিয়ে দাঁড়াবে? ভোটের মাঠে ধানের শীষ প্রতীক দিয়ে জামায়াতকে বিএনপি নিজের ছায়াতলে রাখবে কিনা এমন প্রশ্নও আছে। কিছু ইঙ্গিত দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য।

তবে আগামী নির্বাচন কমিশন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে না হলে সরকারকে মূল্য দিতে হবে বলেও সর্তক করে দিয়েছে বিএনপি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী একথাও বলছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন না হলে ৫ বছর পরপর বির্তক চলতেই থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি সার ডিলার পরিবর্তন ইস্যুতে কৃষি খাতে অস্থিরতা

এপ্রিল ২৮, ২০২৬

‘নাটকটি এত দ্রুত শেষ না করলেও পারতেন’

এপ্রিল ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা রহস্য ঘনীভূত

এপ্রিল ২৮, ২০২৬

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

এপ্রিল ২৮, ২০২৬

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬২ রান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT