চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

জামালপুর সদরের রামকৃষ্ণপুর গ্রামের এক গৃহবধূকে গণধর্ষণ ও তার স্বামীকে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ করেছেন ধর্ষিতা ও তার পরিবার। এই ঘটনায় থানায় অভিযোগ করা হলে মামলা না নেয়ার অভিযোগও করা হয়েছে।

তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগ দেয়া হলে মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষিতা ও তার পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হন গৃহবধু । এসময় বাড়ির ভিতরে ওৎপেতে থাকা প্রতিবেশী ছানোয়ার, শাওন ও রফিজ উদ্দিন নামের ৩ যুবক তাকে বাড়ি থেকে ধরে ছানোয়ারের বাড়ির পেছনে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণের পর গাছের সাথে বেঁধে রাতভর শারীরিক নির্যাতন করে। পরে গৃহবধুর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। তার অবস্থার অবনতি হলে তাকে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে তারা।

পুলিশের দাবি, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতার স্বামীর মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

ধর্ষিতা গৃহবধুকে শারিরীক নির্যাতনের প্রমাণ পাওয়ার বিষয়টি স্বীকার করে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাসানুল বারী শিশির বলেন, গণধর্ষণের বিষয়ে এখনি নিশ্চিত কিছু বলা না গেলেও সেরকম আলামত রয়েছে।

এই বিষয়ে ধর্ষিতা গৃহবধু জানান, তাকে গণধর্ষণের পর গাছের সাথে বেঁধে পাশবিক নির্যাতন ও তার স্বামীকে হত্যার বিষয়টি পুলিশকে জানানোর পরও পুলিশ আমলে নেয়নি এবং মামলা নেয়নি।

Reneta

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েমুজ্জামান মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। অপমৃত্যুর মামলা রুজু করেছি। এই বিষয়ে এখনও আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী কখনো ছাড় পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণজামালপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদলে যাওয়া বলিউড নিয়ে উচ্ছ্বসিত ঋষি

পরবর্তী

লবণের দাম বিষয়ে গুজব এড়াতে কারওয়ান বাজারে দোকান বন্ধ

পরবর্তী

লবণের দাম বিষয়ে গুজব এড়াতে কারওয়ান বাজারে দোকান বন্ধ

এসব কীসের আলামত

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT