চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে ইসলামীর বিচার, ‘সুরাহা’ চায় তদন্ত সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৯
আদালত
A A

সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করতে ৪ বছর আগে দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিষয়ে ‘সুরাহা’ চায় মানবতাবিরধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান হবিগঞ্জে ঘটা একটি মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জামায়াতে ইসলামীকে বিচারের বিষয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল হান্নান খান বলেন, আমরা তদন্ত করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করেছি সেই ২০১৪ সালে। এরপর সে প্রতিবেদনের উপর কোন চার্জ ফ্রেম হয়নি কিংবা আমাদের কাছে সে প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। এই ৪ বছর হয়ে যাওয়ায় আমরা ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে ‘সুরাহা’ প্রত্যাশা করছি।

আব্দুল হান্নান খান আরো বলেন, ‘ইতিমধ্যে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। আর বিভিন্ন বিচারিক রায়ে জামায়াতে ইসলামীকে অপরাধী সংগঠন হিশেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর সে প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়। সে তদন্ত প্রতিবেদনে জামায়াতে ইসলামী দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের ৭ ধরণের অভিযোগ তুলে ধরা হয়। সেই সাথে জামায়াতকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয় ওই তদন্ত প্রতিবেদনে। ওই সময় তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেছিলেন, জামায়াতকে একটি রাজনৈতিক প্লাটফরম হিসেবে ব্যবহার করে ৭১ এর মুক্তিযুদ্ধে অপরাধ সংঘঠিত করা হয়েছে, সে কারণে সংগঠন হিসেবে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু এরপর এ বিষয়টি আর কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর ৫ বছর পর গত ২৮ অক্টোবর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীমানবতাবিরধী অপরাধলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT