চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি উপাচার্যের দুই কার্যালয় ঘেরাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে সাতটা থেকে তারা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন। তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত।

এদিকে অবরোধের কারণে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বহন করা কোনো বাস ক্যাম্পাসের বাইরে যেতে পারেনি।

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন: দুর্নীতিবাজ উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।তবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন: ‘আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা নিজের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাদের কথায় আমি পদত্যাগ করবো না।’

Reneta

গত ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে উপাচার্যকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য ড. ফারজানা ইসলামকে ১লা অক্টোবর পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেন।

এরপর থেকে তারা ভর্তি পরীক্ষায় সময় সব পরীক্ষা কেন্দ্রে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

মঙ্গলবার ৮ দিনের আল্টিমেটামের শেষ দিনে তাকে লাল কার্ড প্রদর্শনের পর বুধবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফিস ঘেরাওজাবি উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT