চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে মিলল ২৩ হাজার বছরের পুরনো বড়শি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পৃথিবীর প্রাচীনতম এক জোড়া বড়শির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো।

সামুদ্রিক শামুকের খোলস কেটে এই বড়শি বানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ধারণা করা হয়, ওই দ্বীপে ৩০ হাজার বছর আগে মানুষের বসবাস শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বীপটিতে সম্পদের অভাব থাকলেও শুরুতে লড়াই সংগ্রাম চালিয়ে লোকজন সেখানে টিকে ছিল।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন এই বড়শিটি থেকে ধারণা করা যায় যে মানুষ আদিকাল থেকেই প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, বিজ্ঞানীরা যা আগে ধারণা করেনি।

প্রত্নতাত্ত্বিকদের মতে, মানব সভ্যতার শুরুর দিকে মৎস্য শিকার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। তবে এই মাছ ধরার জন্য কী ধরণের প্রযুক্তি বা কৌশল ব্যবহার করা হতো সে ব্যাপারে খুব বেশি জানা ছিল না। শুধু ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির কোথাও কোথাও এ সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়।

Reneta

কিন্তু বড়শির এই সন্ধান থেকেই বোঝা যায় পৃথিবীর বিভিন্ন এলাকায় মাছ ধরার জন্য এ ধরণের প্রযুক্তি চালু ছিল।

এর আগেও এরকম প্রাচীন বড়শি পাওয়া গিয়েছিলো টিমোরে। সেটি ছিল ১৬ হাজার বছর পুরোনো। আর পাপুয়া নিউ গিনিতে পাওয়া বড়শি ছিলো ১৮ হাজার  বছরের পুরোনো।

ওই গুহায় বড়শি ছাড়াও প্রাচীন আরও বেশ কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, নির্দিষ্ট কিছু মৌসুমে লোকজন এসব গুহায় যেত। ওই সময় সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেত বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানপ্রত্নতত্ত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

মে ১১, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT