চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৬
বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘মাস্তুল’ এবার প্রকাশ করল বহুল প্রতীক্ষিত ট্রেলার। বুধবার রাতে উন্মোচিত হয়েছে প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটি, যেখানে উঠে এসেছে নদী, জাহাজ আর বন্দরনগরীর প্রান্তিক মানুষের এক অনন্য জীবনচিত্র।

ট্রেলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারে। সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের জীবন, তার নিঃসঙ্গতা, অভ্যাস, সম্পর্ক আর টিকে থাকার সংগ্রাম। একই সঙ্গে ট্রেলারে ধরা পড়ে বন্দর এলাকার পথশিশু নূরা এবং নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপন। সব মিলিয়ে ট্রেলারটি ইঙ্গিত দেয় একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী গল্পের।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

ট্রেলারজুড়েই প্রাধান্য পেয়েছে বাস্তব লোকেশন, সহজ সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ জীবন্ত পরিবেশ। ব্যস্ত নদীপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নানা অনুষঙ্গ সিনেমাটির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে ট্রেলারটি।

এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। সেই ধারাবাহিকতায় প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরে…’ দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘মাস্তুল’।

ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে সিনেমাটি। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জনের পাশাপাশি রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা। এছাড়া স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পায়।

Reneta

নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ। সিনেমাটির ওটিটি ও টিভি পার্টনার যথাক্রমে আইস্ক্রিন ও চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুর রহমান মুকুলআরিফ হাসানজাহাজের বাবুর্চিদীপক সুমনফজলুর রহমান বাবুমাস্তুললিড বিনোদনশাহজাহান শোভনসিকদার মুকিতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT