চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানাযা শেষে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
বাংলাদেশ
A A

বেগম সম্পাদক নূরজাহান বেগমের ঢাকার বাসভবন খাতুন কুটিরের আঙিনায় তার প্রথম জানাযা শেষে শহীদ মিনারে সর্বস্তরের জনতা তাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে নারিন্দায় জানাযা শেষে সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ  গুলশান সোসাইটি মসজিদে নেওয়া হয়েছে। শেষ জানাযার পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

এর আগে, রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে দুপুর সাড়ে ১২টার দিকে নূরজাহান বেগমের মরদেহ খাতুন কুটিরে নিয়ে আসা হয়। এরপর তার বাড়ির আঙিনায়ই বাদ জোহর সবার অংশগ্রহণে সম্পন্ন হয় প্রথম জানাযা।

পরে সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্বজন-শুভানুধ্যায়ী-সহকর্মীরা শহীদ মিনারে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায়।

Banglabid

বাদ মাগরিব গুলশান জামে মসজিদে সম্পন্ন হবে নূরজাহান বেগমের দ্বিতীয় জানাযা। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশে দাফন করা হবে তাকে।

সোমবার সকালে নারী সাংবাদিকতার পথিকৃৎ এবং ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

বরেণ্য এই মহিয়সীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Reneta

ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগম। প্রায় ৬০ বছর ধরে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT