প্রধানমন্ত্রী বলেছেন: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে। সেজন্য আদালতের রায় আসা পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে কোটা আন্দোলনে ঘটে যাওয়া সবগুলো হত্যাকাণ্ডের নিন্দা জানান তিনি।






