আন্তর্জাতিক

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

প্রাকৃতিক পাহাড়ি ও সমতল ভূমির দৃশ্য, নদী ও আকাশের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে দেশটি জানিয়েছে, ভারতের পক্ষ থেকে ওই অঞ্চলের স্থানগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (১১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে ৭ আগস্ট তথাকথিত ‘অরুণাচল প্রদেশের’ ২৭টি স্থানের নতুন নাম ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ছাং’আন অঞ্চল চীনের ভূখণ্ড। দীর্ঘদিন ধরে চীনে ব্যবহৃত স্থানগুলোর নাম পরিবর্তন করে ভারতের তথাকথিত নাম দেওয়ার উদ্যোগ অবৈধ ও অকার্যকর।

চীনা মুখপাত্র বলেন, ভারতের এ ধরনের পদক্ষেপ ছাং’আন অঞ্চল চীনের অংশ, এই বাস্তবতা কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। তিনি আরও বলেন, চীন তথাকথিত ‘অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। অঞ্চলটির ওপর ভারতের নামকরণ বা সার্বভৌমত্বের দাবি চীনের কাছে গ্রহণযোগ্য নয়।

বিষয়:চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভূখণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…