থাইল্যান্ডে ঘুরতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর অভিনেতাকে হাসপাতালে যেতে হয়েছে।
খায়রুল বাসার গণমাধ্যমকে জানান, পাহাড়ের ওপর থেকে নিচে নামার সময় স্কুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পড়ে যান।
দুর্ঘটনায় বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তাঁর কষ্ট হচ্ছে বলে জানান।
অন্যদিকে সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানান বাসার। দুজনেরই এক্স-রে করানো হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।








