চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমিজমার জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কুলসুম বেগম (৬৫) রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তানেরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করেছে সন্দেহভাজনরা।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কুলসুমের ছেলে স্বপন সিকদার বাদী হয়ে ৪ নারী ও ৩ জন পুরুষকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, “নিহত কুলসুমের সন্তান স্বপন সিকদারের থানায় দায়েরকৃত হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলা তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে পাওয়া তথ্য আপাতত বলা যাচ্ছে না। তবে, নিরীহ কোন মানুষকে আমরা হয়রানি করবো না।

থানায় দায়েরকৃত মামলার সূত্রে পুলিশ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নারীকে গ্রেপ্তার করেছে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফার রহমান জানিয়েছেন, জমি-জমা নিয়ে সতিনের সন্তানদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো নিহত কুলসুমের। কুলসুম বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য গত শনিবার আনুমানিক সকাল পৌনে ১০টার দিকে আলাউদ্দিন সিকদার, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে লিমা সিকদার ও ভাই রিপন সিকদার কলসুম বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত কুলসুমকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও সবশেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টায় সে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT