গ্রানাডা টেস্টে ইংল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ক্যারিবিয়রা।আট উইকেট হাতে রেখে তাদের লিড ৩৭ রানের।
সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন ক্রেইগ বার্থওয়েট(১০১)। ২২ রানে অপরাজিত তার সঙ্গী মারলন স্যামুয়েলস। ড্যারেন ব্রাভো করেছেন ৬৯ রান। ২ রান করে আউট হন ডেভন স্মিথ।
এরআগে জো রুটের অপরাজিত ১৮২ রানের ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এছাড়া ইংলিশদের হয়ে গ্যারি ব্লান্স ৭৭, অ্যালিস্টার কুক ৭৬ ও জোনাথন ট্রট ৫৯ রান করেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)

