চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে দিতির সেরা পাঁচ গান (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৬
বিনোদন
A A

আজ পারভিন সুলতানা দিতির জন্মদিন। প্রতিবছর জন্মদিনে  বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আজ দিতিবিহীন কাটবে পুরোটি দিনটি। চলে গেছেন দিতি। ফিরবেন না কোনোদিন। তবে তার স্মৃতি তার কাজ হাস্যোজ্জ্বল দিতিকে বাঁচিয়ে রাখবে আজীবন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র জগতে আসেন পারভিন সুলতানা দিতি। এর আগেই টিভিতে গান পরিবেশন করেছিলেন এবং কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন তিনি। এর মধ্যে একটি টিভি নাটকে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীর ভূমিকায় চমৎকার অভিনয় করে দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি।

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য দিতির জন্মদিন উপলক্ষে পাঁচটি সেরা গানের ভিডিও।

তুমি আজ কথা দিয়েছো:  সিনেমা ‘দুই জীবন’ আফজাল হোসেন ও দিতি অভিনীত ব্যবসাসফল ছবি। ‘তুমি আজ কথা দিয়েছো’ শিরোনামের গানটি তখনকার সারা জাগানো গানগুলোর মধ্যে একটি। শুধু তাই নয় এ ছবির মাধ্যমে রূপালি প্রেমীরা পেয়েছিলো আধুনিক ও রুচিসম্মত এক জুটি।


আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়:  দিতি ও ইলিয়াস কাঞ্চন জুটি বরাবরই হিট। তাদের ছবি মানেই হল ভর্তি দর্শক। ইলিয়াস কাঞ্চন দিতি ও হুমায়ূন ফরিদী অভিনীত ‘বেঈমান’ ছবিও ব্যবসা সফল সিনেমা। ত্রিভুজ প্রেমের উপর নির্মিত ছবিতে আরো অভিনয় করেন অমিত হাসান ও কাজল। 
আমার মনের ছোট্ট ঘরে:  ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে মিষ্টি মেয়ে দিতি ও ড্যাসিং বয় সোহেল চৌধুরীর আগমন  রূপালি পর্দায়। এরপরই শুরু হয় তাদের জুটিবদ্ধ ছবি। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে যেয়ে মন-দেয়া নেয়ার পর্বটি শেষ করে। সাজায় ভালোবাসার সংসার। তবে বেশিদিন মজবুত হয়নি সে সংসার। এক দুঘর্টনায় না ফেরার দেশে চলে যান সোহেল চৌধুরী। 


চিঠি কেনো আসে না:  শুধু এপার বাংলা নয় ওপার বাংলায়ও দারুণ জনপ্রিয় ছিলেন চিত্রনায়িকা দিতি। সিনেমা ‘প্রিয় শ্রত্রু’ দিয়ে প্রসেনজিৎ এর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেন দিতি। ছবিটি দর্শকমহলে ব্যপক প্রসংশা কুড়িয়েছে।   

Reneta


মাগো তুমি বিনে: শুধু অভিনয়, বিজ্ঞাপন, উপস্থাপনায় নয় সঙ্গীতশিল্পী দিতিও ছিলেন সমান জনপ্রিয়। ‘মাগো তুমি বিনে’ শিরোনামে গানটি মেয়ে লামিয়া চৌধুরী ও দিতির গাওয়া শেষ গান ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারিভন সুলতানা দিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT