আজ পারভিন সুলতানা দিতির জন্মদিন। প্রতিবছর জন্মদিনে বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আজ দিতিবিহীন কাটবে পুরোটি দিনটি। চলে গেছেন দিতি। ফিরবেন না কোনোদিন। তবে তার স্মৃতি তার কাজ হাস্যোজ্জ্বল দিতিকে বাঁচিয়ে রাখবে আজীবন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র জগতে আসেন পারভিন সুলতানা দিতি। এর আগেই টিভিতে গান পরিবেশন করেছিলেন এবং কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন তিনি। এর মধ্যে একটি টিভি নাটকে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীর ভূমিকায় চমৎকার অভিনয় করে দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য দিতির জন্মদিন উপলক্ষে পাঁচটি সেরা গানের ভিডিও।
তুমি আজ কথা দিয়েছো: সিনেমা ‘দুই জীবন’ আফজাল হোসেন ও দিতি অভিনীত ব্যবসাসফল ছবি। ‘তুমি আজ কথা দিয়েছো’ শিরোনামের গানটি তখনকার সারা জাগানো গানগুলোর মধ্যে একটি। শুধু তাই নয় এ ছবির মাধ্যমে রূপালি প্রেমীরা পেয়েছিলো আধুনিক ও রুচিসম্মত এক জুটি।
আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়: দিতি ও ইলিয়াস কাঞ্চন জুটি বরাবরই হিট। তাদের ছবি মানেই হল ভর্তি দর্শক। ইলিয়াস কাঞ্চন দিতি ও হুমায়ূন ফরিদী অভিনীত ‘বেঈমান’ ছবিও ব্যবসা সফল সিনেমা। ত্রিভুজ প্রেমের উপর নির্মিত ছবিতে আরো অভিনয় করেন অমিত হাসান ও কাজল।
আমার মনের ছোট্ট ঘরে: ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে মিষ্টি মেয়ে দিতি ও ড্যাসিং বয় সোহেল চৌধুরীর আগমন রূপালি পর্দায়। এরপরই শুরু হয় তাদের জুটিবদ্ধ ছবি। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে যেয়ে মন-দেয়া নেয়ার পর্বটি শেষ করে। সাজায় ভালোবাসার সংসার। তবে বেশিদিন মজবুত হয়নি সে সংসার। এক দুঘর্টনায় না ফেরার দেশে চলে যান সোহেল চৌধুরী।
চিঠি কেনো আসে না: শুধু এপার বাংলা নয় ওপার বাংলায়ও দারুণ জনপ্রিয় ছিলেন চিত্রনায়িকা দিতি। সিনেমা ‘প্রিয় শ্রত্রু’ দিয়ে প্রসেনজিৎ এর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেন দিতি। ছবিটি দর্শকমহলে ব্যপক প্রসংশা কুড়িয়েছে।
মাগো তুমি বিনে: শুধু অভিনয়, বিজ্ঞাপন, উপস্থাপনায় নয় সঙ্গীতশিল্পী দিতিও ছিলেন সমান জনপ্রিয়। ‘মাগো তুমি বিনে’ শিরোনামে গানটি মেয়ে লামিয়া চৌধুরী ও দিতির গাওয়া শেষ গান ছিলো।







