চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জন্মদিনে কখনোই শুটিং রাখি না, পরিবারকে সময় দেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

টানা তিন দশক ধরে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা হিসেবে দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে বাংলার দর্শক তাকে দেখেছেন। হিউমারে ভরপুর এই অভিনেতা ৫০ বছর পূর্ণ করলেন বৃহস্পতিবার (৪ অক্টোবর)।

কখনো তিনি বিরহী প্রেমিক মতি, কখনোবা আরমান ভাই আবার কখনো তিনি অপু দ্য গ্রেট!

বলছিলাম ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের কথা। ৫০ বছর পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন এই অভিনেতা। জন্মদিন কীভাবে পালন করছেন?-এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে ‘শ্রাবণ মেঘের দিন’-খ্যাত এই অভিনেতা জানান, আমি আগে থেকেই জন্মদিনে হাতে কোনো কাজ রাখি না, শুটিং রাখি না। এই দিনটি স্পেশালি পরিবারকে সময় দেই। আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের নানা ফর্মালিটি পূরণে ব্যস্ত থাকি।

নব্বই দশকে জাহিদ হাসানের জনপ্রিয়তা তৈরি হলেও তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় আশির মাঝামাঝিতে। আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় ১৯৮৬ সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ছবি ‘বলবান’-এ প্রথম অভিনয় করেন তিনি। এরপর ১৯৯০ সালে ছোট পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরু করেন জাহিদ হাসান। বিটিভিতে প্রচারিত তার প্রথম নাটক ‘জীবন যেমন’।

তবে জাহিদ হাসানকে জনপ্রিয় করে তুলতে বিশেষ ভূমিকায় ছিলেন কথা হুমায়ূন আহমেদ। তার পরিচালিত ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’-এর মতো টেলিফিল্ম তাকে রাতারাতি জনপ্রিয় করে তুলে। হুমায়ূন আহমেদের হাত ধরে ফের বড় পর্দায় আগমন হয় তার। ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে!

ছোট পর্দার প্রিয় মুখ হলেও বড় পর্দায় তিনি নির্মাতাদের সমান আস্থা অর্জন করেছেন। শুধু ‘শ্রাবণ মেঘের দিন’-এ নয়, তিনি কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ এবং তৌকীর আহমেদের আলোচিত ‘হালদা’ চলচ্চিত্রেও। মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত আরো দুটি গুরুত্বপূর্ণ ছবি। একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ এবং অন্যটি কলকাতার নির্মাতা আশীষ রায়ের ‘সিতারা’।

Reneta

ছবি দুটি নিয়ে আশাবাদী জাহিদ হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিতারা’র সব কাজ শেষে। এখন মুক্তির প্রতীক্ষা। যতোদূর জানি এ বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। চূড়ান্ত হলে শিগগির জানিয়ে দেবো।

ছবি: আরিফ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানমেড ইন বাংলাদেশমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশ্রাবণ মেঘের দিনসিতারাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT