চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে উপহার দিতে পারেননি তামিম, ধুঁকছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

২০ মার্চ, তামিম ইকবালের জন্মদিন। ১৯৮৯ সালে পৃথিবীর আলো দেখা টাইগার তারকা ৩২ পূর্ণ করলেন শনিবার। এখন তিনি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। জন্মদিনে নেমেছেন খেলতে, নিউজিল্যান্ডের মাটিতে। দারুণ এক ছক্কায় শুরু করে যদিও দিনটি স্মরণীয় করে রাখার মতো ব্যাটিং উপহার দিতে পারেননি বাঁহাতি ওপেনার।

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিম ইকবালের বাংলাদেশ। নেমে ধুঁকছে এলোমেলো ব্যাটিংয়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৭ উইকেটে ৯৯ রানে গেছে বাংলাদেশ।

প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ছক্কা মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি চারও। ওই শেষ। তামিম ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হয়েছেন এলবিডব্লিউ।

অধিনায়ক ফেরার পর টাইমিংয়ে গড়বড় করে রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাস ৩৬ বলে ১৯ করে সাজঘরে হাঁটা দেন।

ধীর ব্যাটিংয়ে এগোতে থাকা মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩ করে ফিরেছেন। মোহাম্মদ মিঠুন ৯, মেহেদী মিরাজ ১, অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ১৪ রানে ফিরলে একশর আগেই সপ্তম উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমেহেদীলিড স্পোর্টসল্যাথামসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

জুন ২৫, ২০২৬

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি

জুন ২৫, ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT