ক্রিকেট

জন্মদিনে উপহার দিতে পারেননি তামিম, ধুঁকছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল পতাকা হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, তিনি পতাকা হাতে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০ মার্চ, তামিম ইকবালের জন্মদিন। ১৯৮৯ সালে পৃথিবীর আলো দেখা টাইগার তারকা ৩২ পূর্ণ করলেন শনিবার। এখন তিনি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। জন্মদিনে নেমেছেন খেলতে, নিউজিল্যান্ডের মাটিতে। দারুণ এক ছক্কায় শুরু করে যদিও দিনটি স্মরণীয় করে রাখার মতো ব্যাটিং উপহার দিতে পারেননি বাঁহাতি ওপেনার।

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিম ইকবালের বাংলাদেশ। নেমে ধুঁকছে এলোমেলো ব্যাটিংয়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৭ উইকেটে ৯৯ রানে গেছে বাংলাদেশ।

প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ছক্কা মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি চারও। ওই শেষ। তামিম ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হয়েছেন এলবিডব্লিউ।

অধিনায়ক ফেরার পর টাইমিংয়ে গড়বড় করে রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাস ৩৬ বলে ১৯ করে সাজঘরে হাঁটা দেন।

ধীর ব্যাটিংয়ে এগোতে থাকা মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩ করে ফিরেছেন। মোহাম্মদ মিঠুন ৯, মেহেদী মিরাজ ১, অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ১৪ রানে ফিরলে একশর আগেই সপ্তম উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।

বিষয়:তামিম মেহেদী ল্যাথাম সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…