চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণকে মূল্যায়ন না করায় টেরেসা মে’র এই বিপর্যয়: টিউলিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, ব্রেক্সিট নিয়ে আলোচনার বদলে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সময় নষ্ট করে প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রিটেনের জনগণকে মূল্যায়নের বদলে ছোট করে দেখায় তাকে নির্বাচনে এমন ফলাফল বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

এছাড়া ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার বদলে প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন দিয়ে অযথা কয়েক মাস সময় নষ্ট করেছেন বলেও তিনি অভিযোগ করেন।

নির্বাচনে কনজারভেটিভ পার্টির ফলাফল বিপর্যয়ের প্রতি ইঙ্গিত করে টিউলিপ বলেন, এটা ভালো। কারণ তিনি (প্রধানমন্ত্রী) ব্রিটিশ জনগণকে মূল্যায়ন করেননি।

টিউলিপ সিদ্দিক বলেন, ব্রেক্সিট আলোচনায় নজর দেয়ার বদলে ব্রিটিশ জনগণের মধ্যে তিনি অযথা ভীতি ছড়াচ্ছেন। এই নির্বাচনের কোন প্রয়োজন ছিল না। ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার বদলে প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন দিয়ে অযথা কয়েক মাস সময় নষ্ট করেছেন।

‘ব্রেক্সিট নিয়ে আলোচনার মূল্যবান ২ বছরের মধ্যে ৩টি মাস নষ্ট করেছেন প্রধানমন্ত্রী।’

ব্রিটেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। এছাড়া লেবার পার্টির হয়ে টিউলিপের পাশাপাশি জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলী এবং রূপা হক।

Reneta

নির্বাচনের ফলাফলে মোট ৬৫০ টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি পেয়েছে ২৬১ টি আসন, এসএনপি ৩৫ আসন, এলডি (লিব ডেম) পেয়েছে ১২টি আসন। অন্যান্য দল পেয়েছে ২৩ টি আসন।

ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিউলিপ সিদ্দিকটেরেসা মে
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT