চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি-সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৯:২৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও ভারত একে অপরের ঘনিষ্ট মিত্র হিসাবে কাজ করবে।

সচিবালয়ে বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আশা করছি ভারত ও বাংলাদেশ আরও গভীর সহযোগিতার মধ্য দিয়ে এই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। উন্নয়নের চাকা সচল হবে এবং সন্ত্রাসবাদ দমন করবে। আমরা মনে করি সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা উপমহাদেশের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা।

সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় এক ঘণ্টার বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা। বৈঠক শেষে বাংলাদেশের পাশে থেকে কাজ করে যাওয়ার কথা বলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দু’দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

সন্ত্রাস দমনে ভারতের কাছে কি ধরণের সহযোগীতা চাওয়া হবে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের বহু রকম চুক্তি আছে। তথ্য আদান প্রদানই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়া এখন সম্ভব নয়: ইরান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

এপ্রিল ২৩, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT