চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির মজা বিসিএস-এ!

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৩১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
স্যাটায়ার
A A

নিঃসন্দেহে তরুণদের স্বপ্নের চাকরির তালিকায় সবার আগে বিসিএস। এতদিন বিসিএস ও সরকারি চাকরির নানা সুবিধার কথা জানলেও ২০১৮ সালে যৌথভাবে নতুন সুবিধার কথা জানান দিতে আসছে  এপ্রিল ও মে মাস।

আপনি যদি বিসিএস ক্যাডার কিংবা সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার উচিৎ হবে এই লেখাটা না পড়ে আগে সেভ করে রাখা। সেভ করা হয়ে গেলে রেল স্টেশন অথবা বাস কাউন্টারে দৌড় দেওয়া। দৌড়ে গিয়ে ২৬ এপ্রিলের টিকেট কেটে ফেলা। তারপর লেখাটা পড়তে বসা।

কারণ হলো, বিসিএস তথা সরকারি চাকরিজীবীদের জন্য আসছে পূর্ণদৈর্ঘ্য ছুটি। এমন ছুটি হ্যালির ধুমকেতুর মতো কালেভাদ্রে দেখা যায়।

Banglabid

একটু খুলেই বলি। ধরুন- আগামী ২৬ এপ্রিল, বৃহস্পতিবার। একজন সরকারি চাকরিজীবী কোনোমতে অফিসে যাবেন। হাজিরা খাতায় সিগনেচার করে সহকর্মীদের সাথে এক কাপ চা খেয়ে খানিক গল্প টল্প করে বের হয়ে যাবেন।

শুক্র শনি দুইদিন তো এমনিতেই ছুটি। রবিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। টানা তিনদিন ছুটি কাটিয়ে তার একটু অসুস্থবোধ হতেই পারে। মাথা ধরা, জ্বর জ্বরভাব, পেট ব্যথা। অসুস্থবোধ না করলেও অফিসে জানিয়ে দিলেন যে তিনি অসুস্থ। গত ছুটিতে যেভাবে বলেছিলেন সেভাবেই গলা ভার ভার করে বসকে ফোন দেবেন। অসুস্থতার দরুন বিছানা থেকে উঠতে পারছেন না এমন কিছু একটা বসকে বোঝাতে পারলেই যাবেন সোমবারের ছুটি। তিন আর একে হলো চার।

Reneta

মঙ্গলবার পহেলা মে, শ্রমিক দিবসের ছুটি। বুধবার শব-ই বরাতের বন্ধ। চার দুয়ে ছয়।
চলে এলো আবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুইটা কাজ করতে পারবেন তিনি।
এবছর কেন যেন ঝড় বৃষ্টি বেশি হচ্ছে। বুধবার রাতে বৃষ্টি হলে বসকে ফোন করে বলবেন, বাসার সামনে সাঁতারসমান পানি জমেছে। কোনোভাবেই বের হতে পারছেন না। ফলে অফিসে যাওয়া এতটাই অসম্ভব যে অসম্ভবকে সম্ভব করাই যার কাজ তার পক্ষেও সম্ভব না।
বৃষ্টি না হলেও দুশ্চিন্তার কিছু নেই। অফিসে যাবেন এবং গত বৃহস্পতিবারের মতো হাজিরা খাতায় সাইন করে, সহকর্মীদের সাথে বসে চা খেয়ে একটু গফ সফ করে বের হয়ে যাবেন।

এরপর তো শুক্র ও শনিবার বন্ধ। ৫ মে রবিবার আর কোনো উপায় নেই। অফিস করতেই হবে। ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লম্বা ছুটি কাটিয়ে ধীরে সুস্থে হয়তো অফিসে যাবেন।

এমন লম্বা ছুটি আপনি তখনই পাবেন যখন আপনার চাকরিটা হবে সরকারি। পদ্মাসেতুর মতো লম্বা ছুটি পাওয়া যায় বলেই বিসিএস ও অন্যান্য সরকারী চাকরির জন্য তরুণরা মরিয়া হয়ে যায় কি না কে জানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএসলম্বা ছুটিসরকারি ছুটিস্যাটায়ার
শেয়ারTweetPin3

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT