চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়কাণ্ডের প্রভাব পড়বে না উইল স্মিথের ‘ব্যাড বয় ফোর’-এ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ন ২২, মে ২০২২
বিনোদন
A A

অস্কার মঞ্চে উপস্থাপককে চড় মেরে নিষিদ্ধ হওয়ার পর অনেকটা আড়ালেই চলে গিয়েছেন উইল স্মিথ। আর তাই তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন ভক্তরা। অনেকেই মনে করছেন চড়কাণ্ডের প্রভাবে ‘ব্যাড বয় ফোর’ থেকেও বাদ পড়ে যাবেন এই তারকা। এমনকি ছবির কাজও স্থগিত করে দেয়া হয়েছে বলে গুঞ্জন রটেছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন সনি পিকচার্সের চেয়ারম্যান।

‘ডেডলাইন’-এ দেয়া এক সাক্ষাৎকারে সনি পিকচার্সের চেয়ারম্যান টম রোথম্যান হলিউড অভিনেতা উইল স্মিথ প্রসঙ্গে বলেছেন, ‘আমি উইল স্মিথকে বহু বছর ধরে চিনি। তাকে ভালো মানুষ হিসেবেই চিনি। তিনি একজন খুবই ভালো মানুষ, যিনি বর্তমানে খুবই খারাপ সময় কাটাচ্ছেন।’

সিনেমার কাজ স্থগিত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে টম রোথম্যান বলেন, ‘এটা ভুল তথ্য। ছবির কাজ চলছিল এবং চলছে।’

অস্কারে চড়কাণ্ডের পরে উইল স্মিথের একাধিক কাজ পিছিয়ে গেছে কিংবা থেমে আছে। অস্কারের এক সপ্তাহ পরেই জানা যায় নেটফ্লিক্সের ‘ফাস্ট অ্যান্ড জুল’ ছবির কাজ স্থগিত করা হয়েছে। এই

৯৪তম অস্কারে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন উইল স্মিথ। কিন্তু তার আগেই ঘটে এই চড়কাণ্ড। অস্কারের মঞ্চে সঞ্চালনা করার সময়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করে দেন ক্রিস। উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীর মাথায় চুল অনেকটাই কম। সেই প্রসঙ্গ তুলেই রসিকতা করেছিলেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

Jui  Banner Campaign
ট্যাগ: উইল স্মিথচড়কাণ্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT