চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর, সেসময়ে সদ্য ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দেয় শক্তিতে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে। ঠিক ১৮ বছর পর একই টুর্নামেন্টে বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ২৩ রানে জিতেলেন সিকান্দার রাজারা।

এটি দুদলের দুই ইনিংস মিলিয়ে যৌথ সর্বোচ্চ রান। দুই ইনিংস মিলিয়ে তাদের আগের সংগ্রহ ছিল ৩১৫ রান। ১৮ বছর আগের সেই ম্যাচও ছিল ২৭৭ রানের রেকর্ড।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে আফ্রিকার দেশটি সংগ্রহ করে ১৬৯ রান। জবাবে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় অজিরা।

আগে নেমে ওপেনিং জুটিতে ব্রায়ান বেনেট এবং তাদিওনাশে মারুমণি ৪৫ বলে ৬১ রান তোলেন। মারুমণি ২১ বলে ৩৫ রানে আউট হলে রায়ান বুর্লের সাথে ৫১ বলে ৭০ রানের জুটি গড়েন বেনেট, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। বুর্ল ৩০ বলে ৩৫ রান করেন। বেনেট ৭ চারে ৫৬ বলে অপরজিত ৬৪ রান করেন। ১৩ বলে অপরাজিত ২৫ রান করেন সিকান্দার রাজা।

অজিদের হয়ে ১টি করে উইকেট নেনে মার্কাস স্টয়নিস এবং ক্যামেরন গ্রিন।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে হোঁচট খায় অস্ট্রেলিয়া, ২৯ রানে হারায় ৪ উইকেট। জশ ইংলিশ ৮, ট্রেভিস হেড ১৭ কেন। গ্রিন ও টিম ডেভিড রানের খাতা খুলতে পারেননি। পরে গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনশো ৫৯ বলে ৭৭ রানের জুটি গড়েন, যা পঞ্চম উইকেটে অজিদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান জুটির রেকর্ড।

ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ করেন। স্টয়নিস ৬, বেন দ্বারউইশ ৬, অ্যাডাম জাম্পা ২ এবং নাথান এলিস করেন অপরাজিত ৭ রান। রেনশো একমাত্র ব্যাটার অজিদের টেনে নিয়ে যান, পরে ব্লেসিং মুজারাবানীর বলে বুর্লকে ক্যাচ তুলে দেন, জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৪টি ক্যাচের রেকর্ড গড়েন। ৫ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৬৫ রান করেন রেনশো।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানী ৪ ওভারে ১৭ রান খরচায় নেন ৪ উইকেট। ব্র্যাড ইভান্স ৩টি, ওয়েলিংটন মাসাকাদজা এবং বুর্ল ১টি করে উইকেট নেন।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে এদিন জিম্বাবুয়ের উইকেটের পেছনে ছিলেন না অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। বিশ্বকাপ আর কোন ম্যাচ খেলতে পারবেন না তিনি। দীর্ঘ একযুগ পর দলে ফেরা ৪০ বর্ষী টেলর ওমানের বিপক্ষে দৌড়াতে সমস্যা পড়েন, পরে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।

এদিকে জমে গেল ‘বি’ গ্রুপের ম্যাচ। দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্টে নিয়ে শীর্ষে স্বাগতিক শ্রীলঙ্কা। একই সমীকরণে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। দুই ম্যাচে ১ জয় ও ১ হারে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে কোন জয় না পেয়ে বিনা পয়েন্টে চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড এবং টেবিলের তলানিতে আছে ওমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়াআইসিসিজিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনা পরিবারে বেড়ে উঠেছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশব মনে পড়ে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT