চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নেইমারকে দরকার মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দলের যে বিশৃঙ্খল অবস্থা, এই মুহূর্তে এমন দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয় বলে মনে করেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। দলকে আরও শক্তিশালী করতে নেইমারের মতো একজন ফুটবলারের দরকার বলে মত আর্জেন্টাইন মহাতারকার। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, বার্সেলোনায় ফিরতে এখনও মরিয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

চলতি মৌসুমের শুরুতে নেইমারকে ফেরানোর একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয় বার্সেলোনা। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে কেনা ব্রাজিলিয়ান তারকাকে কোনভাবেই ২০০ মিলিয়ন ইউরোর নিচে বিক্রি করতে চায়নি পিএসজি। নিজের ফেরার ইচ্ছা থাকলেও ক্লাবের জেদের কাছে হার মানতে হয় নেইমারকে। বার্সাতে ফেরার জন্য নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজী ছিলেন তিনি।

নেইমারের সেই ইচ্ছাটা এখনো আছে বলে মুন্ডো দেপোর্তিভোকে সাক্ষাৎকারে জানিয়েছেন মেসি। অতীতের জন্য তার সাবেক সতীর্থ অনুতপ্ত বলেও জানিয়েছেন, ‘সে ফেরার জন্য মুখিয়ে আছে। সে যেভাবে চলে গেছে তার জন্য সবসময় অনুতপ্ত। নিজ থেকে অনেকবার ফেরার চেষ্টা করেছে সে। ফেরার জন্য প্রথম পদক্ষেপটা তারই নেয়া। ’

‘নেইমার সবসময় সেরা ফুটবলারদের একজন এবং অন্য সবার থেকে আলাদা। ও কখন কী করবে তা কেউ বলতে পারে না। সে খেলোয়াড়দের বোকা বানিয়ে প্রচুর গোল করতে পারে। খেলাধুলার জগতে নেইমার সেরাদের একজন। ব্যক্তিগতভাবে নেইমার ফিরলে আমি খুশিই হবো।’

২০১৫ সালে নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে ন্যু ক্যাম্পে মেসি গড়ে তুলেছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর আক্রমণ ‘এমএসএন’ ত্রয়ী। সেবছর বার্সাকে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতান এ তিনজনে। এরপর পিএসজিতে পাড়ি জমালেও সাবেক সতীর্থদের অভাবটা সবসময় বোধ করেছেন ২৮ বছর বয়সী নেইমার। সে তাড়না থেকেই ফিরতে চান ন্যু ক্যাম্পে।

এদিকে বার্সার অবস্থাও বেশি সুবিধের নয়। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে টেবিলের দুইয়ে আছে মেসির দল। মাঠের বাইরেও আছে একাধিক বিতর্ক। সবকিছু মিলিয়ে দল সুবিধাজনক অবস্থায় নেই সেটা মানছেন মেসিও। তার সবচেয়ে বেশি চিন্তা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইউরোপ সেরা হতে হলে সবকিছু ভুলে একটা দলের চেয়ে বেশি কিছু হয়ে উঠতে হবে মনে করেন বার্সা অধিনায়ক।

Reneta

‘এ বছর লা লিগা জেতার জন্য আমরা ও রিয়াল মাদ্রিদ ভীষণ রকম ধারাবাহিক। একদম শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।’

‘তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য একটা দলের চেয়েও বেশিকিছু হয়ে খেলতে হবে আমাদের। কারণ আমার মনে হয় এখন যে অবস্থায় আছি এভাবে চ্যালেঞ্জ জয়ের জন্য প্রস্তুত নই আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি-নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT