১৪২৩ বঙ্গাব্দকে বিদায় ও ১৪২৪ বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুত চ্যানেল আই সুরের ধারা। হাজারো কণ্ঠে নতুন বাংলা বছর বরণ করে নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে মঞ্চ তৈরি ও বর্ষবরণ উৎসবের মহড়া।
পুরোনো কে ঝেড়ে মুছে বিদায় জানিয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গন জুড়ে চলছে প্রস্তুতি।
বৈশাখী মেলাসহ প্রাঙ্গন জুড়ে সুরের ধারার তত্ত্বাবধানে বিশাল মঞ্চে চলছে বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসবের মহড়া।
চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে সানসিল্ক হাজারো কণ্ঠে বর্ষবরণ উৎসব এবার উদযাপন করতে যাচ্ছে অর্ধযুগ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চৈত্রসংক্রান্তি উৎসব আর শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে হাজারো কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বর্ষবরণ উৎসবে মাতবে সারাবিশ্বের কোটি কোটি বাঙালি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







