চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনারূপে সৌম্য, ব্যাটে রান, বলে উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অগ্রণী ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে নেমে রানে ফেরার আভাস দিয়েছেন সৌম্য সরকার। ধারাবাহিকতার অভাবে জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া এ ওপেনার অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে গাজী গ্রুপের বিপক্ষে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন অগ্রণী ব্যাংককে।

সোমবার শুরুতে ব্যাট করে ৪৬.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৭৬ রানের বেশি আগাতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাব দিতে নেমে ৩৯.৩ ওভারে ৮ উইকেট অক্ষত রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

গাজীর হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া শফিউল হায়াত হৃদয় ৩৩, রজত ভাটিয়া ৩১ ও আবু হায়দার রনি ১৫ রানের ইনিংস খেলেন। হৃদয়-মেহেদীর ৬০ রানের উদ্বোধনী জুটির পরও দুইশ ছুঁতে পারেনি দলটি।

Banglabid

অগ্রণীর হয়ে ৩ উইকেট নিয়ে সেরা শাহবাজ চৌহান। ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, সৌম্য সরকার ও আব্দুর রাজ্জাক। ৭ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন সৌম্য।

মূর্তিকারিগর

লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দিকেই আজমির আহমেদকে (১৫) হারায় অগ্রণী ব্যাংক। শাহরিয়ার নাফিসও বেশিক্ষণ টেকেননি, ফিরেছেন ৪ রানে। কিন্তু সৌম্য আর রিফাত উল্লাহ আর বিপদ বাড়তে দেননি।

Reneta

ম্যাচ শেষ করে আসার সময় রিফাত অপরাজিত থাকেন ৫৫ রানে, ৪ চার ও ২ ছক্কার ইনিংস তার। আর সৌম্য অপরাজিত ৮৯ রানে। ১২২ বল খেলে উইকেটে সময় কাটিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তবে ব্যাটে ছিল স্বভাবসুলভ বিগ শটের প্রবণতা। ৭ চারের সঙ্গে ৪ ছক্কায় সাজানো তার ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতকে চাপে রাখতেই খালেদা জিয়ার শো ডাউন: ওবায়দুল কাদের

পরবর্তী

জাবিতে শুরু ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’

পরবর্তী

জাবিতে শুরু ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’

ছেলে কোলে হাস্যোজ্জ্বল মুশফিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT