চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বিধ্বস্ত বিমানে উদ্ধার অভিযান স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কায় চীনে বিধ্বস্ত হওয়ার বিমানের ঘটনাস্থলে উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া’র বরাতে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলের মাটি প্রচুর পানি শোষণ করায় উদ্ধারকার্য আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

ফ্লাইট নম্বর এমইউ৫৭৩৫ গত সোমবার ১৩২ জন আরোহী নিয়ে দক্ষিণ চীনের পাহাড়ে বিধ্বস্ত হয়। সেখানে অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত কোনও জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছিল; তার কোনো কারণও জানা যায়নি।

এই বিমান বিধ্বস্তের প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএ) সংবাদ ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে হতাহতের বিষয়ে অবগত করে।

তাতে সিএএ-এর বিমান নিরাপত্তা অফিসের পরিচালক ঝু তাও বলেন, ঘটনাস্থল থেকে এখনো জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরা এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে পারিনি।

এছাড়া বিমান নিয়ন্ত্রকরা বিমানটিকে অবতরণের সময় বারবার ফোন করে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে জানান তিনি।

Reneta

উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৭৩৭-এর পোড়া ধ্বংসাবশেষের কিছু অংশ খুঁজে পেয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত কিছু ছবিতে বিমানে থাকা ব্যক্তিদের চিঠি, মানিব্যাগ এবং পরিচয়পত্রের পোড়া অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায়।

এরই মধ্যে চায়না ইস্টার্ন তার সমস্ত বোয়িং ৭৩৭-৮০০ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে এবং বিধ্বস্ত বিমানে থাকা ব্যক্তিদের তথ্য খোঁজার জন্য একটি হটলাইন প্রতিষ্ঠা করেছে৷

বিমান কর্তৃপক্ষ এখনও যাত্রী এবং ক্রু সদস্যদের শনাক্ত করতে পারেনি, তবে কিছু আত্মীয় স্থানীয় মিডিয়াকে এবং অনলাইনে তাদের শোক প্রকাশ করেছেন।

একজন নারী তার উইচ্যাট অ্যাকাউন্টে নব-বিবাহিত স্বামী হারানোর কথা জানিয়ে অ্যাকাউন্টে তাদের ভ্রমণের কিছু ভিডিও আপলোড করেন।

অন্য যাত্রীদের মধ্যে এক কিশোরসহ ছয় জনের একটি দল ছিল যারা একটি অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিতে গুয়াংজুতে যাচ্ছিল বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

এভাবে ওইদিনের বিধ্বস্ত হওয়া বিমানে থাকা সকলের স্বজনরা তাদের খোঁজে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে অপেক্ষা করছে বলে বার্তা প্রকাশ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনে বিমান বিধ্বস্তবোয়িং ৭৩৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT