চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পী রফিকুন নবীকে বিশেষ সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ম বারের মতো আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’-অনুষ্ঠানে চিত্রশিল্পী রফিকুন নবীকে বিশেষ সম্মাননা  জানালো চ্যানেল আই।

এদিন ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা। এরপর বিশিষ্ট চিত্রশিল্পী রফিকুন নবী, আবুল বারাক আলভী, বীরেন শোম, সমরজিৎ রায় চৌধুরীর তুলির আঁচড়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

এর পর পরই বিশেষ সন্মাননা প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর ও কার্টুনিস্ট রফিকুন নবীকে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, আবুল বারাক আলভী, বীরেন শোম, সমরজিৎ রায় চৌধুরী, নির্মাতা জাকির হোসেন, হাসনাত আবদুল হাই, আবুল হাসনাত সহ আরো অনেকে।

এসময় রফিকুন নবীকে উত্তরীয় পরিয়ে দেন হাসনাত আবদুল হাই এবং তার হাতে ক্রেস্ট তুলে দেন ‘কালি কলম’-এর সম্পাদক আবুল হাসনাত।

এরপর চ্যানেল আইয়ের পক্ষে শিল্পীর জন্য বরাদ্ধ অর্থমূল্য তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বিশেষ সম্মাননা প্রাপ্তির পর বিশিষ্ট শিল্পী রফিকুন নবী চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, আজকের এই বিশেষ দিনে এমন একটি সম্মাননা পেয়ে অনেক ভাল লাগছে। তবে ৭১-এর এই দিনটির কথা যখন আমার মনে হয় তখন অন্যরকম রক অনুভূতি হয়। কারণ ৭১-এর ঠিক এই সময় গুলি অর্থাৎ গতকাল রাত থেকে আজকের সারাদিন কি যে একটা দিন কেটেছিল তা বলে বোঝানো যাবে না। সেই সময়গুলি যখন আমি স্মরণ করি তখন আমার সব আনন্দ মাটি হয়ে যাবে। মনটা তখন ঠিক সেই সময়টাতেই চলে যায় এবং দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। সেই রাতে আমি আমার অনেক বন্ধুদের হারিয়ে ছিলাম। এবং সেদিন ঠিক এই সময়টিতে আমাদের ছাত্র শাহনেওয়াজ নিহত হয়েছিলেন। সেই রাতে আরো নিহত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকগণ। সেই সবদিনের কথা ভাবলে আমার কাছে আজকের এই স্বাধীনতা দিবসের যে আনন্দ তা অনেকটা স্মিতিত হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরং তুলিতে মুক্তিযুদ্ধরফিকুন নবীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT