চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাস পর মাঠে ফিরছেন ‘সুইং রাজা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘ফিট’ সার্টিফিকেট নিয়ে আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সাউথ আফ্রিকা সফরে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের ফিরেছেন সাদা পোশাকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি।

অ্যান্ডারসন ছাড়াও ১৭ জনের স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার মার্ক উড ও উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

গত আগস্টে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়ে অ্যাশেজের প্রথম টেস্টের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল ৫৭৫ উইকেটের মালিককে। চোট পুরো অ্যাশেজে তো বটেই, পরে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টেস্টের সিরিজেও ছিটকে দেয় তাকে। চলতি মাসের শুরুতে কিউই সিরিজ চলাকালীন সাউথ আফ্রিকায় বিশেষ প্রস্তুতি ক্যাম্পে ফিটনেস ঝালাইয়ের কাজে ব্যস্ত ছিলেন অ্যান্ডারসন। এখন ফিট হয়ে প্রায় চার মাস পর মাঠে ফিরছেন ‘সুইং রাজা’।

অ্যান্ডারসন ছাড়াও প্রত্যাবর্তন ঘটতে চলেছে পেসার মার্ক উডের। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শুরু থেকে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় আছে। প্রথম টেস্ট থেকেই তাকে খেলাতে আশাবাদী দল। ফিরছেন বেয়ারস্টোও। অ্যান্ডারসন ও উডের অন্তর্ভুক্তির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ল্যাঙ্কাশায়ার পেসার সাকিব মাহমুদ।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান ইডি স্মিথ জানিয়েছেন, ‘যেহেতু জেমস অ্যান্ডারসন ও মার্ক উড স্কোয়াডে ফিরেছে, তাই দুর্ভাগ্যবশত সাকিব মাহমুদকে ছাড়তেই হচ্ছে আমাদের।’

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম অ্যাওয়ে অভিযানে নামতে যাচ্ছে ইংল্যান্ড।

Reneta

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারেন, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাট প্যারকিনসন, ওলি পোপ, ডম সিবলে, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস অ্যান্ডারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT