চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুর পাবলিক লাইব্রেরির দুরবস্থা

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৪:০০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

৫২ বছরেও চাঁদপুরের পাবলিক লাইব্রেরির জন্য কোনো স্থায়ী অবকাঠামো হয়নি। শহরের শেষ প্রান্তে ভাড়া বাড়িতে চলা পাবলিক লাইব্রেরিতে বিষয়ভিত্তিক বই খুবই কম। জ্ঞান-বিজ্ঞান-সাহিত্য নিয়ে আলোচনার এ কেন্দ্রবিন্দুর নানা দুরবস্থা।

সরোজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মেঘনা নদীর মোহনায় চাঁদপুর শহরের একেবারে শেষ প্রান্তে জেলার প্রধান গণগ্রন্থাগার চাঁদপুর পাবলিক লাইব্রেরি। খুব বেশি মনোযোগ না দিলে জানাশোনার বাইরে কারোরই চোখে পড়বে না লাইব্রেরিটি।

ভেতরে পরিপাটি লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকলেও পাঠক মাত্র কয়েকজন। কিছু ছাত্র নিয়মিত আসলেও ছাত্রীরা আসে না বললেই চলে। লাইব্রেরীতে আসা একজন বলেন, এখানে অনেক বইয়ের ঘাটতিও আছে সব বই পাওয়া যায়না।

আরেকজন বলেন, আমি এখানে সাধারণত পত্রিকা পড়তে আসি বই সাধারণত পড়া হয় না।

প্রতিটি পাবলিক লাইব্রেরিতে শিশু কর্নার, প্রতিবন্ধি কর্নার থাকার নিয়ম থাকলেও এখানে তার বালাই নেই। বিভিন্ন বিষয়ের ওপর ২০ হাজারের বেশি বই আছে কিন্তু কোনো ক্যাটালগ নেই।

বুক শেলফের অভাবে চাঁদপুরের ঐতিহাসিক প্রমাণপত্রসহ পুরনো বইগুলো রাখা হয়েছে বান্ডিল বেঁধে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলের বই পাওয়াটা এখনো সৌভাগ্য বিষয়। একজন পাঠক বলেন, এই লাইব্রেরিটা এখানে উপযুক্ত স্থানে হয় নাই। এখানে একদিকে যেমন পাঠক কম অপরদিকে এখানকার কথা অনেকেই জানে না ও চেনে না।

Reneta

দ্রুত নিজস্ব জায়গায় স্থানান্তরসহ জেলার প্রধান এ লাইব্রেরিকে পাঠকদের কাছে পরিচিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান গ্রন্থাগারিক। চাঁদপুর পাবলিক লাইব্রেরির জুনিয়র গ্রন্থাগারিক ইকবাল আহমেদ বলেন, চাঁদপুরের এ লাইব্রেরি ভবন ভা্ড়ার জায়গায় হওয়ায় বই রাখার জায়গা না থাকায় আমরা ঠিকভাবে রাখতে পারিনা।

অনান্য জেলায় এমন লাইব্রেরীতে ৩০ হাজার বই থাকে বলেও জানান তিনি।

জমি অধিগ্রহণে জটিলতা কাটিয়ে দ্রুতই লাইব্রেরিটির পরিসর বাড়ানোর জোর দাবি চাঁদপুরের শিক্ষক-শিক্ষার্থী, লেখক-পাঠক সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুর লাইব্রেরিলাইব্রেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT