চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো ও সূচক, বাংলাদেশের শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ব্যাপক দরপতন ঘটলেও তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন শুরুতে কিছুটা পতন হলেও প্রথম ঘণ্টা পর থেকে বাজার ঘুরে দাঁড়ায়। এক পর্যায়ে সূচক প্রায় ২৩ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ মিনিটের পতনে তা ১২ পয়েন্টে এসে স্থায়ী হয়। তবে ভীতি কাটিয়ে ব্যাংক খাতের একক আধিপত্যে বেড়েছে সূচক। ফলে সোমবার ব্যাপক পতনে থাকা সূচক রূপ নিয়েছে উত্থানে।

বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংকিং খাতে থাকা ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির। আর কমেছে ৪টির এবং অপরিবর্তিত থাকে ৩টি ব্যাংকের শেয়ার দর। তবে গ্রামীণফোনের শেয়ার দর বৃদ্ধিও সূচকে কিছুটা প্রভাব ফেলেছে।

সাধারণত পুঁজিবাজারে বাজার মূলধনের দিক থেকে সবচেয়ে বড় খাত হচ্ছে ব্যাংক। গত দুই মাস ধরে বড় বিনিয়োগকারীদেরও লক্ষ্যবস্তু হয় ব্যাংকিং খাত। ফলে একটানা ঊর্ধ্বমুখী হতে থাকে এ খাতের লেনদেন ও শেয়ার দর।

Banglabid

কিন্তু নিয়ম ভেঙ্গে বাজারে বেশি বিনিয়োগ করার দায়ে সাতটি ব্যাংককে জরিমানা ও কয়েকটি ব্যাংককে নজরদারিতে রাখার খবর প্রকাশের পর ব্যাপক দরপতন ঘটে ব্যাংক খাতে। যার প্রভাব পড়ে পুরো বাজারে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজার সংশোধন হবে এটাই স্বাভাবিক। এতে ভয়ের কিছু নাই। সোমবার ব্যাপক সংশোধন হয়েছে। এখন আবার একটা পর্যায়ে চলে এসেছে। তাই অনেকেই আবার ব্যাংকের শেয়ার কিনছেন।

তবে বিনিয়োগকারীদের এসব বিষয়ে অতি লোভ না করার জন্যও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

Reneta

জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল ব্যাংক খাতের কারণে কিছুটা কমেছে, আজ আবার বেড়েছে। বাড়বে কমবে এটাই বাজারের প্রকৃতি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,১৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত থাকে ৩৭টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা।

সোমবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৬১২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ২১৯৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৯৬৭ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ২০২ কোটি ৭৪ লাখ ২৬ হাজার টাকা।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। টাকায় লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুঁজিবাজারপুঁজিবাজারে দরপতন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT