চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাটাইলে ‘আমন ধান-চাল’ সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
কৃষি, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইলে ‘আমন ধান-চাল’ সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৭ নভেম্বর সকাল দশটায় ঘাটাইল খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মো. আতাউর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, ‘সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম কাতারে নিয়ে গেছেন। এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখতে হবে।’

Banglabid

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, আমন মৌসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের মাঝ হতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে এক হাজার ৮০ টাকা প্রতি মণে মোট ৮৬২ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে দুই হাজার ৫৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

Reneta

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, অটো মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল সরকার ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT