চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ মিনিটে তৈরি করুন সর্দি-কাশির ঘরোয়া ওষুধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
সর্দি-কাশির ঘরোয়া ওষুধ

আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে অনেকেরই সর্দি-কাশির সমস্যা হয়ে থাকে। আবার হঠাৎ হওয়া বৃষ্টিতে ভিজেও অনেক সময় সর্দি লেগে যায়। সর্দি-কাশির সমস্যায় ভেষজ উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন দারুণ কার্যকরী একটি ওষুধ। তাও আবার মাত্র ১০ মিনিটেই তৈরি করা সম্ভব এই ওষুধটি। জেনে নিন পদ্ধতি।

উপকরণ
ঘরোয়া উপাদানেই তৈরি করা যায় এই ওষুধটি। ওষুধ তৈরির জন্য প্রয়োজন আদা, দারুচিনি, চক্র ফুল, মধু, অ্যাপেল সিডার ভিনেগার, লেবু এবং পানি।

প্রস্তুত প্রণালী
চার ইঞ্চি লম্বা করে আদা নিন। ভালো করে ধুয়ে খোসাসহ কেটে নিন। একটি পাত্রে চার কাপ পানি নিন। পানিতে আদা, দুটি দারুচিনি স্টিক, দুটি চক্র ফুল দিয়ে ফুটিয়ে তুলুন। ১০ মিনিট জ্বাল দিন। একটি কাপে পানিটা ছেকে নিন। ছেকে নেয়া পানিতে ২ টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিন।

পান করার পদ্ধতি
ওষুধটি স্বাভাবিক তাপমাত্রা অথবা গরম দুইভাবেই পান করতে পারবেন। তবে গলায় ইনফেকশন থাকলে কিংবা গলা ব্যথা থাকলে হালকা গরম থাকতে পান করলে বেশি উপকার পাওয়া যাবে। এই মিশ্রণটি ফ্রিজে দুইদিন পর্যন্ত রাখা যায়। তবে এরপরে ওষুধের কার্যকারীতা নষ্ট হয়ে যায়। তবে ফ্রিজে রাখলে অবশ্যই তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পরে ওষুধ গ্রহণ করতে হবে।

যেভাবে ওষুধ কাজ করে
আদা এবং দারুচিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত সর্দি-কাশি দূর করতে সহায়তা করে। অন্যদিকে চক্রফুল এবং মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা সর্দি-কাশির জীবাণু ধ্বংস করতে ভূমিকা রাখে। আর লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা সর্দি দূর করতে সহায়তা করে। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সর্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT