৫৯তম গ্র্যামি আসরে নতুন করে আলোচনায় ঠাঁই পেয়েছে বর্ণবাদ বিষয়টি। এ নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না! তবে এ ব্যাপারে মুখ খুলেছে আয়োজক প্রতিষ্ঠান রেকর্ডিং একাডেমি। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নেইল পোর্টনাউ বলেছেন, গ্র্যামি আসরে এ ধরনের কোন আশঙ্কা নেই। সংগীত বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের আসরটি বর্ণবাদ দোষে দুষ্ট নয়।
পোর্টনাউ তার এক পোষ্টে লিখেছেন, গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে কোনো কর্পোরেট স্বার্থ বিবেচনা করা হয় না। আর এখানে কেবল মিউজিশিয়ান এবং সংগীত সংশ্লিষ্ট ব্যাক্তিরাই ভোট দেন। তারা যথেষ্ট যোগ্য এবং গান সম্পর্কে তাদের ভালো ধারনা আছে।
সর্বশেষ ২০০৮ সালে হার্বি হ্যংকক কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামি জিতেছিলেন।







