চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ চান এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

সবগুলো জাতীয় সামরিক অ্যাকাডেমি বন্ধ করে দিতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকেও নিজের অধীনে রাখতে চান তিনি।

শিগগিরই এই প্রস্তাব পার্লামেন্টের সামনে রাখা হবে বলে এরদোগান জানিয়েছেন।

তুরস্কের জাতীয় গণমাধ্যম হাবের টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমরা একটি ছোট সাংবিধানিক প্যাকেজ উপস্থাপন করতে যাচ্ছি। এটি অনুমোদন পেলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এবং সেনাপ্রধানের পদটি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে চলে আসবে।’

‘তখন মিলিটারি স্কুলগুলো বন্ধ করে দেয়া হবে। আমরা একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব,’ বলেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, প্রস্তাবগুলো পাসের পর সশস্ত্র বাহিনীর আকার ছোট হয়ে আসবে। তবে এর অস্ত্রশস্ত্রের পরিমাণ আরও বাড়বে।

প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য এরদোগানকে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের অনুমোদন যোগাড় করতে হবে। অর্থাৎ এজন্য বিরোধী দলগুলোরও অনেকখানি সমর্থন পেতে হবে তাকে।

Reneta

১৫ জুলাই তুরস্কে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর থেকেই দেশকে ‘অভ্যুত্থানের ভাইরাস’ থেকে মুক্ত করতে এরদোগান সরকার গণগ্রেফতার আর সরকারি কর্মকর্তা-কর্মচারিদের গণছাঁটাই চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই কয়েকশ’ শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে নতুন সংযোজন হিসেবে নতুন প্রস্তাবগুলো দিলেন প্রেসিডেন্ট এরদোগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT