চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলায় সনদ, হাতে ঝাড়ু

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:০৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
শিক্ষা
A A

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গলায় শিক্ষা-সনদ ঝুলিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলার সময় একজন আন্দোলনকারীকে ছাত্রলীগের নেতারা ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া এ কর্মসূচি শাহবাগ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার  এলাকা পরিষ্কার করার মাধ্যমে শেষ হয়।

আন্দোলনকারীরা বেশ কিছু দিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন।  তাদের দাবি; কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনতে হবে। কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না।  চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করতে হবে।

ছাত্রলীগ বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের মধ্যে ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা কেন্দ্রীয় লাইব্রেরী থেকে শান্তিপূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের কয়েকজনকে মধুর ক্যান্টিনে নিয়ে যায়।

Reneta

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, আমাদেরকে আলোচনার জন্য মধুর ক্যান্টিনে ডাকা হয়েছে। আলোচনার পর এখন আমরা চলে যাচ্ছি৷

জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, তাদের সাথে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। মূলত এ আন্দোলনের যারা আহ্বায়ক, তারা কেউ আন্দোলনে নেই। তাদের নাম ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT