চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছর দেশে ৫৩টি আদিবাসী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৯:২৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
নারী, বাংলাদেশ
A A

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, গত এক বছরে দেশে ৫৩টি আদিবাসী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। মানবাধিকার লঙ্ঘনের এই কারণ খুঁজে বের করতে হবে। কীভাবে এরমধ্যে তৃতীয়পক্ষ অন্তর্ভূক্ত হলো তা অনুসন্ধান করতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান কনফারেন্স হলে  ‘সরকারের প্রতিশ্রুতি এবং বাংলাদেশ আদিবাসী নারী ও কন্যাশিশুদের বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশ সরকার অন্যান্য দেশের তুলনায় আন্তর্জাতিক চুক্তির বিষয়ে বেশি শ্রদ্ধাশীল। এ বিষয়ে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই। তবে মানবাধিকারসহ অন্যান্য চুক্তি বাস্তবায়নে আমাদের ঘাটতি রয়েছে। এসব বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছেন ঠিকই, তবে তা বাস্তবায়ন হচ্ছে না।

এসময় রংপুরের সাঁওতাল পল্লীর এক বাসিন্দার প্রশ্নের জবাবে তিনি বলেন, সাঁওতাল গোষ্ঠীর ওপর যে অবিচার-জুলুম করা হয়েছে তার সঙ্গে সরকার কোনভাবেই জড়িত নয়। কুচক্রি মহলের প্ররোচনায় এমনটি ঘটেছিল। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এর সঙ্গে জড়িত। কাজেই আপনারা হতাশ হবেন না। আপনারা আপনাদের সংগ্রাম, দাবি-দাওয়া চালিয়ে যান।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, প্রথমে মানুষ, তারপর নারী, তারপর আদিবাসী নারী।এই শব্দগুলো যে কত মর্মস্পর্মী তা কেবল আমরা যারা এর সঙ্গে জড়িত তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। এমন কোন দিন নেই যেদিন নারীর প্রতি সহিংসতার খবর নেই। নারীর সঙ্গেই যেন সহিংসতা শব্দটি জড়িত।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাল্গুনী ত্রিপুরা।

Reneta

কাপেক ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের যৌথ আয়োজনে এবং সাদেকা হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আখতার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঁওতাল পল্লী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT