চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপিটুনির বিরুদ্ধে মানববন্ধন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৩৯ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের দরিদ্র ভ্যান চালক মিনু মিয়াকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করার দৃষ্টান্তমূলক শাস্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি এলাকায় মানববন্ধন করা হয়।

টাঙ্গাইলে ভূঞাপুরের টেপিবাড়ি গ্রামের ভ্যান চালক মিনু মিয়া। জন্মের কিছুদিন পরেই মা হারা হন। এরপর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে ছোট সংসার চালাতেন। এই সংসারে রয়েছে ছয় বছরের ছেলে ও ছয়মাসের গর্ভবতী স্ত্রী। সম্প্রতি বন্যায় মিনুর বসতভিটায় পানি প্রবেশ করলে কর্মহীন হয়ে পড়েন তিনি। টাকা ধার করে জাল কিনতে রোববার কালিহাতির সয়া হাটে যান। আর সেখানেই ছেলে ধরা সন্দেহে সরল মিনুকে অমানবিক গণপিটুনির শিকার হতে হয়। পরে নির্যাতনকারীরা মৃত ভেবে ফেলে গেলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মিনু।

বৃদ্ধ বাবার সামর্থ্য নেই ছেলের চিকিৎসা করানোর। ছেলেকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা চেয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

ভূঞাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল আলম সোহেল বলেন, ‘এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপারে শফিকুল ইসলাম বলেন, ‘দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।প্রত্যেক থানা পুলিশের মাধ্যমে গণসচেতনতামূলক কাজ শুরু করা হয়েছে। এ লক্ষে জেলার প্রতিটি স্কুলেই টিম করে ভিজিট করা হচ্ছে। এছাড়াও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এলাকায় এলাকায় সচেতনতা বৃদ্ধির কাজ করা হচ্ছে।’

Reneta

গত দুই দিনে টাঙ্গাইলে আরও দুইজন ব্যক্তি ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিমিনু মিয়াশাস্তির দাবিতে মানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT