চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনষ্ট করাই বিএনপি-জামায়াতের একমাত্র লক্ষ্য: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা দেশ বাঁচানোর চেষ্টা করি আর বিএনপি জামাত দল বাঁচানোর চেষ্টা করে। আমরা দেশের মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করি আর বিএনপি জামাত তাদের দলীয় স্বার্থ রক্ষার জন্য সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এরা তাদের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। দেশকে ধ্বংস করার জন্য সব ধরনের অপকর্ম এরা করে। এটাই এদের ঐতিহ্য। গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনষ্ট করাই এদের একমাত্র লক্ষ্য।

বুধবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষে অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে না। এরা তাদের দল বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রাম করে।পবিত্র রমজান মাসে তারা সংযমের পথ না ধরে অসংযমের মত কর্মকাণ্ড করে। সিয়াম সাধনার মাসে ইসলামের যে মূল স্পিড তা থেকে তারা বের হয়ে গেছে। এরা রমজান মাসে আন্দোলনের নামে যে বেআইনি কার্যক্রম করে মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করছে তার কারণে ইতোমধ্যে এদের বিপক্ষে জনমত তৈরি হয়েছে। জনগণের আস্থা ও সমর্থন কোনটাই তারা পাচ্ছে না।

নাছিম বলেন, আন্দোলনের নামে এরা যতদিন অরাজকতা সৃষ্টি করবে ততদিন দেশের মানুষ এদের সমর্থন করবে না। এদের কর্মকান্ডের কারণে বিএনপি জামায়াত সকল সমর্থন হারিয়ে একসময় নিঃশেষ হয়ে যাবে।এরা জনগণের অভিশাপেই ধ্বংস হবে। দেশের মানুষের শান্তির বিপক্ষে অভিশাপ হিসেবেই এদের আবির্ভাব হয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে। বিশ্ব সভায় আমাদের মর্যাদা ও সম্মান আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা মানুষকে ভালবাসি। মানুষের কল্যাণে, সুখে, দুঃখে সব সময় তাদের পাশে থাকি। এটা আওয়ামী লীগের ঐতিহ্য।

তিনি আরও বলেন, আমরা জাতির পিতার আদর্শের কর্মী হিসেবে সবসময় মানুষের পাশে থাকব। আমরা করোনাকালীন সময়ে মানুষের পাশে ছিলাম।আমাদের নেতাকর্মীরা নিজের জীবনকে বাজি রেখে তখন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছে, ত্রাণ কার্যক্রম করেছে, সাহস দিয়েছে। দাফন কাফন হতে শুরু করে কোন কাজ নাই আমাদের নেতাকর্মীরা করেনি। বিএনপি জামাত তখন বলে বেড়াতো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। সৎকারের কেউ থাকবে না। তখনো আমাদের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছিলো।

Reneta

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তার সৃষ্টি লগ্ন থেকেই সব সময় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তারা ইতোমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। মানবিক সংগঠন হিসেবে দেশের মানুষের কাছে তাদের শ্রদ্ধার জায়গাটি তৈরি হয়েছে। আগামী দিনেও তারা সামনের দিকে আরো এগিয়ে যাবে। মানুষের যে কোন বিপদে সবার আগে পাশে থাকবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT