চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুব কম সময়ে প্রকৃতি ও পরিবেশের অনেক অর্জন

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
১২:৪৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পরিবেশবাদীরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ছয় বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই হলরুমে এক অনুষ্ঠানে এ আহবান জানিয়ে বলা হয়, কোনো একক প্রতিষ্ঠান বা শুধু সরকার নয় পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।

গত পাঁচ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রকৃতি ও পরিবেশকে চ্যানেল আইয়ে সাপ্তাহিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা আর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেয়ার কাজ করে চলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন । আর কাজের জন্য সরকারি-বেসরকারী অসংখ্য স্বীকৃতির সঙ্গে মিলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশবাদীদেরও ভালোবাসা।

সাহিত্যিক ও পরিবেশপ্রেমি লেখক ইমদাদুল হক মিলন বলেন, মুকিত মজুমদার বাবু পরিবেশ নিয়ে যেসব কাজ করে যাচ্ছে তা বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানে আসা অন্যান্যরা বলেন প্রকৃতি ও জীবন কাউকে অনুসরণ করে নয় বরং সৃজনশীলতা দিয়ে এ পর্যায়ে এসেছে এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশের স্বার্থে কাজ করে যাচ্ছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ছয় বছরে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে উত্তরীয় পড়িয়ে জাতীয় পরিবেশ পদক পাওয়ায় অভিনন্দনও জানানো হয় অনুষ্ঠানে। তাকে অভিনন্দন জানিয়ে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, খুব কম সময়ে প্রকৃতি ও জীবন তিনটি বড় প্রাপ্তি অর্জন করেছে।

বক্তারা মনে করেন, মাত্র পাঁচ বছরে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবমহলে যে তাগিদ সৃষ্টি করতে পেরেছে তা মাইলফলক ।আগামীতে এ ফাউন্ডেশনের কার্যক্রম আরো জোরদার হবে যা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে কর-শুল্ক ছাড় বহাল রাখার প্রস্তাব

জুন ১১, ২০২৬

সব স্তরের সিগারেটের দাম বাড়ছে, প্রিমিয়ামে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি

জুন ১১, ২০২৬

ইউরেনিয়াম মজুদের তথ্য চেয়ে ইরানের ওপর চাপ বাড়াল আইএইএ

জুন ১১, ২০২৬

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে চমক দিল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: প্রতীকি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃ্দ্ধির প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT