চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার আরও চার মামলার কার্যক্রম স্থগিত থাকছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় করা আরো চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে।

২০১৫ সালের এই চার মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এসব মামলা বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

আজকের এই আদেশের ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় করা আরো চার মামলার ক্ষেত্রে গত ১৭ আগস্ট একই আদেশ দেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালে বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল-অবরোধের সময় বাসে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মানুষ হত্যাসহ সহিংসতার ঘটনায় ঢাকায় করা ১১টি মামলায় ২০১৫ সালে অভিযোগপত্র দেয় পুলিশ।

Reneta

এসব মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। যার মধ্যে যাত্রাবাড়ী থানায় ৩টি ও দারুস সালাম থানায় ৮টি মামলা রয়েছে। এই ১১টি মামলার মধ্যে ৮টি ঢাকার বিশেষ আদালতে, অন্য ৩টি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পর্যায়ে রয়েছে।

অন্যদিকে আজ আপিল বিভাগ যে চারটি মামলার কার্যক্রম স্থগিত রেখেছে তার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রবাড়ী থানায় দুটি ও ২৯ জানুয়ারি দারুসসালাম থানায় একটি মামলা হয়। আর একই বছরের ৩ মার্চ সহিংসতার অভিযোগের আরেকটি মামলাটি হয় দারুসসালাম থানায়।

এরপর ২০১৬ সালে মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হলে এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এই চার মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন। আর এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া এসব মামলায় জামিনে থাকবেন বলে আদেশে বলেন হাইকোর্ট।

পরবর্তীতে হাইকোর্টর এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের ওই আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়।

এর আগে গত ১৭ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগের আরো চার মামলার কার‌্যক্রম স্থগিত রেখে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছিল আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াসুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT