চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসার দেয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রয়োজন মনে করলে তাকে যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারাগার থেকে আবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত মঙ্গলবার এ রিটের উপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা রিটে আরো সম্পূরক কিছু আবেদন যুক্ত করায় রিটের আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। এরপর আবার উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

এর আগে বিএসএমএমইউ হাসপাতাল থেকে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে আইনজীবী নওশাদ জমির একটি রিট করেন। সেই রিটে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে খালেদা জিয়াকে কারাগার থেকে আবার বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের আর্জি জানানো হয়ছে।

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে করা আর একটি রিট আবেদন গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Reneta

সেই আদেশের পর গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ওখানে চিকিৎসাধীন ছিলেন।

প্রায় এক মাস চিকিৎসার পর গত ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে ছাড়পত্র দিয়ে খালেদা জিয়াকে আবার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাগারখালেদা জিয়ালিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, মুখোমুখি অবস্থান

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

এপ্রিল ২৩, ২০২৬
Screenshot

বাড়ি চুক্তি না করে হজযাত্রী প্রেরণ, সাইদ ট্রাভেলসকে কারণ দর্শানোর নোটিশ

এপ্রিল ২৩, ২০২৬

‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’

এপ্রিল ২৩, ২০২৬

জ্বালানী সংকট নিরসনে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT