চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের মানুষও মুক্ত হবে না: আমির খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের মানুষও মুক্ত হবে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের হৃদয়ে যে দাবি সবচেয়ে বেশি স্পর্শ করে সেটি হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির সাথে নির্ভর করছে মানুষ বাক স্বাধীনতা পাবে কিনা, গণতন্ত্র ফিরে পাবে কিনা, জীবনের নিরাপত্তা পাবে কিনা, ন্যায় বিচার ও দেশের সার্বভৌমত্ব ফিরে পাবে কিনা। এটা কোনো বিচারিক সিদ্ধান্ত নয়। মানুষের সব অধিকার কেড়ে নেয়ার সিদ্ধান্ত হিসেবে খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে।

আমির খসরু বলেন, একটি গোষ্ঠী তা করছে। এই গোষ্ঠী একদিকে ব্যবসা বাণিজ্য করছে, আবার সংসদে অন্যায়ভাবে বসে আছে, দেশ পরিচালনা করছে, তারা আবার পলিসি নির্ধারণ করছে। আগে কিন্তু এই গোষ্ঠীগুলো আলাদা আলাদা ছিলো। এখন এসব গোষ্ঠী একাকার হয়ে গেছে। সুতরাং এই গোষ্ঠীর দেয়া বাজেট নিয়ে কিছু বলার নাই।

তিনি বলেন, যে দেশের মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা থাকবে না, সে দেশে মুক্তি নেই। মুক্তি সংগ্রামে নামতে হবে। একটি দাবি নিয়ে। সেটি খালেদা জিয়ার মুক্তি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেনা।  তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। তারা একদিকে লুট করছে, অন্যদিকে বাজেট দিচ্ছে। সত্যিকার অর্থে যারা ভোট চুরি করে তাদের হাতে দেশের সম্পদ নিরাপদ নয়। তাদের দ্বারা সম্পদের সুষম বণ্টন হতে পারেনা।

আয়োজক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি হুমায়ুন ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্র পুনরুদ্ধারবেগম খালেদা জিয়ার মুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT