চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: খন্দকার মোশাররফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ ও জনগণের নেত্রী খালেদা জিয়াকে বাইরে রেখে ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়া হবে না।

রোববার বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে বিএনপি’র রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির নেতারা খালেদার মুক্তি ও দেশের গণতন্ত্র রক্ষা একইসূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন: জনগণ যখন রাস্তায় নামবে তখন আর নোটিশ দেয়া লাগবে না। জনগণ রাস্তায় নেমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে নির্দলীয় নিরপক্ষে সরকার কায়েম করে. এই সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনী মোতায়েন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে।

আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে আমরা দলের নেতারা সংগঠন পরিচালনা করছি। তারেক রহমানের নির্দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বিএনপি। আগামীতে যদি সরকারের বোধগম্য না হয়, তবে কঠোর কর্মসূচি দেয়া হবে।

রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ।

সমাবেশে নগর বিএনপি’র নেতাকর্মী ছাড়াও রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশাররফখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT