চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া আতঙ্কে ভুগছে সরকার: আমির খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

সরকার খালেদা জিয়া আতঙ্কে নার্ভাস হওয়ায় জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে মহিলা দল ঢাকা জেলার কর্মীসভা-২০১৭ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খসরু ব‌লেন: এক‌টি অগণতা‌ন্ত্রিক দে‌শে যত বাধা তার‌ চে‌য়ে বে‌শি বাধা ও প্রতিবন্ধকতার মাধ্য‌মে সরকার ‌ক্ষমতা ধ‌রে রাখ‌তে দে‌শে ভয়ভীতির এক‌টি প‌রি‌বেশ সৃ‌ষ্টি করে‌ছে। সেই ভয়ভীতির সবচেয়ে বড় কারণ হ‌চ্ছে খা‌লেদা জিয়া ও তার জনপ্রিয়তা। তাই সরকার খা‌লেদা জিয়ার আত‌ঙ্কে সরকার নির্বাচন দিতে চায় না। এই ভয়ে তারা পরাজয় মে‌নে নি‌তে পা‌রছে না, মে‌নে নি‌তে চায় না।

তিনি ব‌লেন: অ‌নির্বা‌চিত সরকারের ভাবনা-চিন্তায় সাম‌নে এখন এক‌টি পথ উন্মুক্ত আর সে‌টি হ‌চ্ছে খা‌লেদা জিয়া‌কে সাজা দি‌য়ে আই‌নের ম‌ধ্যে রে‌খে ক্ষমতা দখল ক‌রে রাখা। কিন্তু এক‌টি কথা খু‌ব স্পষ্ট, খা‌লেদা জিয়া‌কে সাজা দি‌য়ে নির্বাচনী ফসল ঘ‌রে তুল‌তে পার‌বে না সরকার। বরং তা‌দের‌কে উচ্চমূল্য দি‌য়ে বিদায় হ‌তে হ‌বে।

খসরু বলেন: ত‌বে বিএন‌পি চায়, আওয়ামী লীগ দে‌শে রাজ‌নী‌তি করুক এবং তার আ‌গে জনগ‌ণের অংশগ্রহণের মাধ্য‌মে এক‌টি প্রতিনিধিত্বশীল সরকার গঠ‌নের সু‌যোগ দিন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের ম‌ধ্যে চু‌ক্তি‌কে এক‌টি অসম চু‌ক্তি আখ্যা দি‌য়ে বিএন‌পির এই নেতা ব‌লেন: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দে‌শের মানুষ‌কে ধোকা দি‌য়ে‌ছে, প্রতারণা ক‌রে‌ছে। আগামী নির্বাচন‌কে সাম‌নে রে‌খে শেখ হা‌সিনার এ চু‌ক্তি ধোকাবাজী ছাড়া আর কিছু নয়। এ চুক্তির মাধ্যমে প্র‌তি‌বে‌শি‌কে খু‌শি করা হ‌য়ে‌ছে। তাই চু‌ক্তির সময় এবং এখন পর্যন্ত রো‌হিঙ্গা অনুপ্র‌বেশ বন্ধ হয়‌নি। শুধু তাই নয়, সরকার কেবল মাত্র বাংলাদেশ বি‌ক্রি কর‌ছে না বরং দে‌শের আত্মা বি‌ক্রি ক‌রে দি‌চ্ছে।

Reneta

কর্মীসভা উদ্বোধন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বিএনপির ঢাকা জেলা সভাপতি ডা. দেওয়ান মো: সালাউদ্দীন বাবু প্রমুখ।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরুনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT